Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট

প্রতিবেদক
admin
March 26, 2026 3:21 pm

নাটোরের বড়াইগ্রামে একটি নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক যন্ত্রাংশ ও সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে নাটোর-বনপাড়া মহাসড়ক সংলগ্ন খোর্দ কাছুটিয়া এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর অধীনে সেখানে ১৩২ কেভি ক্ষমতার একটি গ্রিড স্টেশন নির্মাণের কাজ চলছে। পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, বুধবার রাত ৮টা থেকে ভোর ৩টার মধ্যে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্রিড স্টেশনে হানা দেয়। তারা প্রথমে প্রধান ফটকে দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভেতরে ঢুকে আরও চারজনসহ মোট ৬ জন নিরাপত্তা কর্মীকে রশি দিয়ে বেঁধে রেখে কয়েক ঘণ্টা ধরে নির্বিঘ্নে লুটতরাজ চালায়।

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট
প্রকৌশলী সূত্রে জানা গেছে, ডাকাতরা গ্রিডের জন্য আনা ৩৬৮টি মূল্যবান ব্যাটারি, বিপুল পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন দামি সরঞ্জাম নিয়ে গেছে। লুট হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। পরদিন সকালে অন্য কর্মীরা এসে বাঁধা অবস্থায় নিরাপত্তা কর্মীদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত