Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

থানায় ঢুকে জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

প্রতিবেদক
admin
March 26, 2026 4:39 pm

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানসহ অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এরমধ্যে ফাতেমা নামে এক নারী পুলিশ সদস্যও আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক তৌহিদুল ইসলাম কাননকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পলাশবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ওসি ও ডিউটি অফিসারের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি থানার বাইরে গিয়ে তার সমর্থকদের ডেকে আনেন। এরপর ৮-১০ জনের একটি দল থানায় ঢুকে ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ওসি, এএসআইসহ ৮ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই রুহুল আমিন, রাসেল, ছানোয়ারসহ ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহাগ জানান, রাত ১০টার পর ৭ পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩-৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটিকে ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী বলেন, রাতে যুব জামায়াতের নেতা পলাশের নেতৃত্বে ৮-১০ জন থানায় এসে এ হামলা চালান। এছাড়া থানার বাইরে হামলাকারীদের ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভবনে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ওসি ও ডিউটি অফিসারের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি থানার বাইরে গিয়ে তার সমর্থকদের ডেকে আনেন। এরপর ৮-১০ জনের একটি দল থানায় ঢুকে ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ওসি, এএসআইসহ ৮ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই রুহুল আমিন, রাসেল, ছানোয়ারসহ ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহাগ জানান, রাত ১০টার পর ৭ পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩-৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটিকে ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী বলেন, রাতে যুব জামায়াতের নেতা পলাশের নেতৃত্বে ৮-১০ জন থানায় এসে এ হামলা চালান। এছাড়া থানার বাইরে হামলাকারীদের ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত