Saturday , 4 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা

প্রতিবেদক
admin
April 4, 2026 10:23 am

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন, ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি। খবর বিবিসির।

তিনি জানিয়েছেন, মাহশাহর কমপ্লেক্সের পাশাপাশি বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিও হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।ইরানি গণমাধ্যমগুলোর বরাতে হায়াতি আরও জানান যে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আক্রান্ত এই দুটি স্থাপনাই ইরানের তেল ও গ্যাস শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই এলাকাটি ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রধান কেন্দ্র এবং এখান থেকেই উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়।পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত