Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

লেবাননে হিজবুল্লাহর ৯০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিবেদক
admin
April 5, 2026 10:09 am

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ৯০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর আরও দুই যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের বিমান বাহিনী ওই গোষ্ঠীর কিছু অবকাঠামো ধ্বংস করেছে।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের সমর্থনে হিজবুল্লাহ মার্চের শুরুতে একটি রকেট হামলা চালায়। তারপর থেকে ইসরায়েল রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং লেবাননের ভূখণ্ডে তাদের আগ্রাসন আরও বাড়িয়ে দিয়েছে। ফলে প্রায় ১২ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েল ১০ হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং লেবাননের শত শত নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও সংঘাত বন্ধ হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত