জ্বালানি সরবরাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (৪ এপ্রিল) আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে। দাবি অনুযায়ী, ওই জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। আর তাতে জাহাজটিতে আগুন ধরে যায়।
হামলার শিকার ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজটির নামও প্রকাশ করেছে আইআরজিসি। এটির নাম হচ্ছে এমএসসি ইশিকা।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
















