Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

প্রতিবেদক
admin
April 9, 2026 5:19 am

রাজধানীর যাত্রাবাড়ীতে আসমা আলী সিএনজি পাম্পের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক