Friday , 10 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বিএনপির হাফ ডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রতিবেদক
admin
April 10, 2026 1:16 pm

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে ৬ বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা জামায়াত ইসলামির অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে তাদের বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সামিউল হক ফারুকী ও জামায়াত উপজেলা আমির রাশেদুল ইসলাম।

জামায়াতে সদ্য যোগদানকৃত ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করেছি। পৌর বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি।তিনি আরও বলেন, বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-শালিস নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়।

নব্য যোগদানকারী নেতা লাভলু বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনসহ দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালোলাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রামসহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোনো মূল্যায়ন তো করা হয়ই না বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী কালবেলাকে বলেন, যে কেউ দল পরিবর্তন করার অধিকার রাখে, তারা কোন কারণে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে সে বিষয় নিয়ে আমার বলার কিছু নেই।

সর্বশেষ - আইন-আদালত