Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

শ্রম বিল পাস২০ জনের সম্মতিতে ট্রেড ইউনিয়ন, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন

প্রতিবেদক
admin
April 11, 2026 10:34 am

দেশের শিল্প খাতে দীর্ঘদিনের অস্থিরতা কমানো এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বিলটি সংসদে উত্থাপন করেন। এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর জারি করা শ্রম (সংশোধন) অধ্যাদেশটি বিল আকারে পাসের মাধ্যমে পূর্ণাঙ্গ আইনে রূপ পেলো।নতুন আইনে শ্রমিকদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠনে পূর্বের শতকরা হারের বাধ্যবাধকতা তুলে দিয়ে এখন থেকে ন্যূনতম ২০ জন শ্রমিকের সম্মতিতেই ইউনিয়ন গঠনের আবেদন করা যাবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে। পাশাপাশি বার্ষিক উৎসব ছুটি ১১ দিন থেকে বাড়িয়ে ১৩ দিনে উন্নীত করা হয়েছে।

আইন অনুযায়ী, ১০০ বা তার বেশি শ্রমিক কর্মরত এমন প্রতিষ্ঠানে দুই-তৃতীয়াংশ শ্রমিকের লিখিত আবেদনের ভিত্তিতে ভবিষ্যৎ তহবিল গঠন অথবা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে।

কর্মক্ষেত্রে সুরক্ষা ও জেন্ডার সমতায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ‘যৌন হয়রানি’র সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করে প্রতিটি প্রতিষ্ঠানে নারী প্রধান অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। একই কাজে নারী-পুরুষের মজুরি বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
সংসদে আজ ২৪ বিল পাস, চলতি অধিবেশনে ৯১

এছাড়া গৃহকর্মী, কৃষি শ্রমিক ও নাবিকদের শ্রম আইনের আওতায় এনে তাদের অধিকারের আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন, যৌথ দর-কষাকষি প্রতিনিধি মনোনয়ন এবং জাতীয় পর্যায়ে ‘সামাজিক সংলাপ ফোরাম’ গঠনের বিধান রাখা হয়েছে। শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য স্বাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠনের কথাও বলা হয়েছে।
আইনে শ্রমিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এবং অন্যায়ভাবে ‘ব্ল্যাকলিস্টিং’-কে অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য করে শাস্তির বিধান রাখা হয়েছে।

সংসদে বিল পাসের সময় জানানো হয়, এই আইন শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি আন্তর্জাতিক শ্রম মানদণ্ড পূরণে সহায়ক হবে এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বজায় রাখা এবং জিএসপি প্লাস সুবিধা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার আশা করছে, নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে দেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতা ও ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন

লেবাননে হিজবুল্লাহর ৯০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, চালু হচ্ছে ইলেকট্রিক বাস

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে

পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা আর কত?

হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি ইরানের

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা

গঙ্গা চুক্তিসহ সম্পর্কের রোডম্যাপ হবে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে