Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ইসরায়েলের ‌‌‌‘নতুন শত্রু’ তুরস্ক?

প্রতিবেদক
admin
April 13, 2026 10:39 am

ইসরায়েল যেন ‘শত্রু ছাড়া বাঁচতে পারে না’ এবং দেশটির সরকার এখন তুরস্ককে ‘নতুন শত্রু’ হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে। সোমবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর এএফপির।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে।
সম্প্রতি ইরান যুদ্ধ শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সম্ভাব্য উসকানি এবং অন্তর্ঘাতের’ বিষয়ে সতর্ক করার পর এই বিরোধ নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার অঙ্গীকার করেছেন যে, ইসরায়েল তেহরান এবং তার আঞ্চলিক মিত্রদের মোকাবিলা অব্যাহত রাখবে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না।

তিনি বলেন, আমরা দেখছি যে শুধু নেতানিয়াহুর প্রশাসনই নয়, বিরোধী দলের কিছু ব্যক্তিত্বও তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা করতে চাইছে। তিনি আরও বলেন, এটি একটি নতুন ঘটনা… যা একটি রাষ্ট্রীয় কৌশলে পরিণত হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক