Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

বাংলাদেশসহ ৬ দেশকে বড় সুখবর দিল ইরান

প্রতিবেদক
admin
March 26, 2026 11:43 am

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালী ঘিরে কিছুটা স্বস্তির খবর এসেছে বাংলাদেশের জন্য। ইরান জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়নি। বরং যেসব দেশ ইরানের সঙ্গে সমন্বয় করছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তাদের জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত ইতোমধ্যে এই সুবিধা পেয়েছে। বাংলাদেশও ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে আরাগচি সতর্ক করে বলেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে বা চলমান সংঘাতে জড়িত, তাদের জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়।

শিপিং তথ্য অনুযায়ী, সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করলেও মার্চ মাসে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে জ্বালানি আমদানি ও সরবরাহ চেইনে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে, যদিও বৈশ্বিক বাজারে অস্থিরতা এখনো বহাল রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত