Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি

প্রতিবেদক
admin
April 5, 2026 10:59 am

স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। ইরানে আটকে পড়া মার্কিন বিমানের সেই পাইলটকে উদ্ধার অভিযানে এসব বিমান অংশ নিয়েছিল।

রোববার (০৫ এপ্রিল) সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জানার্লের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি এমসি-১৩০জে কমান্ডো বিমান বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়। উদ্ধার অভিযানের সময় বিমান দুটি আটকে পড়ায় সেগুলো নিজেই ধ্বংস করতে বাধ্য হয় মার্কিন বাহিনী।এমসি-১৩০জে হলো বিশেষভাবে সজ্জিত সামরিক বিমান। এটি গোপন অভিযান পরিচালনা, শত্রু এলাকায় সৈন্য প্রবেশ করানো এবং বিপদসংকুল অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কাজে ব্যবহৃত হয়।এদিকে ফারস নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, এটি ‘ডোনাল্ড ট্রাম্পের বড় পরাজয় ঢাকতে মরিয়া প্রচেষ্টা’। মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার অভিযানের পর এ তথ্য সামনে এসেছে।

এছাড়া ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূমধ্যসাগর ট্র্যাজেডি : ‘সাহান বেঁচে আছে’ পরিবারের দাবি

গ্যাস লাইটার কারখানার আগুন পুরোপুরি নিভলো সাড়ে ৩ ঘণ্টায়

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি ইরানের

আ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী

দেশের ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, নিহত বেড়ে ২৩

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

ইরানে ক্যানসারের ওষুধ কারখানায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা