Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ নিহত অন্তত ৩৪

প্রতিবেদক
admin
April 6, 2026 10:13 am

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।

হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে, অন্যথায় বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেওয়া হবে বলে জানান। এর জবাবে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

তিনি ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব। তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।অপরদিকে ইসরায়েলের হাইফায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত দুজন নিহত এবং চারজন আহত হন। আরও দুজন নিখোঁজ রয়েছেন। উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন ও তেলকেন্দ্রে এবং বাহরাইনে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মার্কিন পাইলট নিখোঁজ: ট্রাম্পের জন্য নতুন ঝুঁকি

পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, নিহত বেড়ে ২৩

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের

জ্বালানি সংকট মোকাবিলায়: তিন দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি ইরানের

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

ভূপাতিত যুদ্ধবিমানের ছবি দিয়ে যুক্তরাষ্ট্রকে পঁচালেন ইরানের স্পিকার

ইরান যুদ্ধ থামাতে একজোট ৪ মুসলিম দেশ, পাকিস্তানে বৈঠক

সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে ইরানিদের সমাবেশ