Tuesday , 7 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২

প্রতিবেদক
admin
April 7, 2026 2:55 pm

চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।

এর আগে মহাকাশে এত দূরে কোনো মানুষ যেতে পারেনি। নতুন এই রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগটি স্থাপিত হয়।যোগাযোগ পুনঃস্থাপনের পর নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরে দারুণ লাগছে।

এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের কয়েক হাজার মাইলের মধ্যে দিয়ে অতিক্রম করে এবং নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হন।গতকাল সোমবার গ্রিনিচ মান মন্দিরের সময় বিকেল তিনটা ৫৮ মিনিটে চার নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান।

এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো-১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় দুই লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে ভ্রমণ করেছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ প্রণালি পাড়ি দিলো জাপানি জাহাজ

ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন দ্বিতীয় মার্কিন পাইলট

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট

ভূপাতিত যুদ্ধবিমানের ছবি দিয়ে যুক্তরাষ্ট্রকে পঁচালেন ইরানের স্পিকার

সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন জামায়াত: আন্দালিব পার্থ

৯ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

বাতিল হয়ে যাচ্ছে গণভোট ও অন্তর্বর্তী আমলের ১৫ অধ্যাদেশ

প্রটোকল ভেঙে মরদেহ দাফনে প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী