Wednesday , 8 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে করে সংসদে এমপি সালাহ উদ্দিন

প্রতিবেদক
admin
April 8, 2026 7:00 am

জাতীয় সংসদে জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (গাজীপুর-৪) সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, রাজধানীর আটটি পাম্প ঘুরেও নিজের গাড়ির জন্য তেল না পেয়ে শেষ পর্যন্ত গাড়ি রেখে লোকাল বাসে চড়ে সংসদে আসতে হয়েছে তাকে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেন, তেল সংকটের কারণে এলাকায় নিজের গাড়ি চালাতে না পেরে ভাড়া করা গাড়ি নিয়ে সংসদে আসার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম ঢাকায় অন্তত তেল পাব। কিন্তু আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে গাড়িটি রেখে দিতে বাধ্য হই। শেষমেশ লোকাল পরিবহনে চড়ে সংসদে এসেছি।

সরকারি তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল তুলে ধরে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, জ্বালানি মন্ত্রী সংসদে সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছিলেন দেশে তেলের কোনো সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি—আমি নিজে চোখে কী দেখলাম, আর কানে কী শুনলাম!

বক্তব্যে নিজের নির্বাচনী এলাকা কাপাসিয়ার নানা সমস্যার কথা উল্লেখ করে এই এমপি বলেন, কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাসের মূল লাইন গেলেও স্থানীয়রা গ্যাস সংযোগ পাচ্ছেন না। গ্যাস না থাকায় এলাকায় কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি। এর ফলে কর্মসংস্থান বঞ্চিত হয়ে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

এলাকার অবকাঠামোগত দুর্ভোগের চিত্র তুলে ধরে সালাহ উদ্দিন আইউবী বলেন, তার নির্বাচনী এলাকার ১ হাজার ৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটারই এখনো কাঁচা। বর্ষাকালে এসব রাস্তায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত সেতুর টোল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কাপাসিয়ার একমাত্র সেতুটিতে নির্মাণব্যয়ের চার গুণের বেশি টাকা টোল হিসেবে উঠে এলেও এখনো জনগণের কাছ থেকে টাকা আদায় বন্ধ করা হয়নি। তিনি অবিলম্বে এই টোল আদায় বন্ধের দাবি জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মেডিকেলে পড়ার স্বপ্ন আর সাজানো সংসার, সব কেড়ে নিল পদ্মা

প্রিন্স সুলতান ঘাঁটি সৌদিতে ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহতের দাবি আইআরজিসির

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মিললো ইয়াবা, গ্রেফতার ২

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অফিস

সারাদেশে হতে পারে বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সতর্কতা

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে