Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

প্রতিবেদক
admin
April 9, 2026 9:27 am

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)।

অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে জানাতে আজ বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি কোন কোন স্কুলে এবং সপ্তাহে কয়দিন, কীভাবে অনলাইনে ক্লাস নেওয়া হবে, তা বিস্তারিত তুলে ধরতে পারেন বলেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।এর আগে গত ৫ এপ্রিল দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বুধবার (৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইন ক্লাসের বিপক্ষে মতামত তুলে ধরেন। তারপরও কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হতে পারে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে; যেমন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ- এসব স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে, যেন জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একই পরিবারে নিহত ৪

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

উপকূলের নারীদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নতুন পথরেখা

যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দ্রুত বন্ধে পুতিন-এরদোয়ানের ফোনালাপ

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, চালু হচ্ছে ইলেকট্রিক বাস

যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে