Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

প্রতিবেদক
admin
March 28, 2026 1:46 pm

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় কোনো নিখোঁজ দাবি না থাকায় উদ্ধার অভিযান শেষে পল্টুনটি সরানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পল্টুনটি সরানো হয়। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসনের গঠিত দুটি তদন্ত কমিটি।বুধবারের (২৫ মার্চ) ওই ভয়াবহ বাস ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনের বাড়িই রাজবাড়ী জেলায়।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সবশেষ নিখোঁজ দাবি করা ইটভাটা শ্রমিক রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। তিনি পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ফলে বর্তমানে আর কোনো নিখোঁজ ব্যক্তি নেই।
এদিন সকাল ১০টার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটের পল্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পুনরায় তল্লাশি চালান। ডুবুরি দল পানির নিচে কোনো মরদেহ বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে কি না, তা খুঁজে দেখেন, তবে নতুন করে কিছুই পাওয়া যায়নি।বাস ডুবির ঘটনায় বর্তমানে দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। বেলা ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করেন।তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিদর্শন শেষে জানান, দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হবে।নৌপথ ও সড়কপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর দেখতে চান না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে যেন কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি না হয়, সেই দাবিও তুলেছেন তারা।

সর্বশেষ - চাকরি