Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

একসঙ্গে ৫ নবজাতককে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা

প্রতিবেদক
admin
April 11, 2026 6:09 am

গাজীপুরের কাপাসিয়ার এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। একসঙ্গে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন মা মাসুমা আক্তার। দেশের চিকিৎসা ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ৫ সন্তানকে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন মা মাসুমা বেগম। এর আগে গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সি-সেকশন অস্ত্রোপচারের মাধ্যমে মাসুমার কোলজুড়ে আসে তিন মেয়ে ও দুই ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দিগাবো গ্রামের কাজল মিয়ার স্ত্রী মাসুমা গত ৫ এপ্রিল প্রসব বেদনা অনুভব করলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে তিনি পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন কম থাকে এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তবে এই ক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যা আশাব্যঞ্জক। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক লক্ষণ।তিনি জানান, মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদল নিয়মিতভাবে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা

নতুন ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত

পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

গুলিস্তান হকারমুক্ত: নগরবাসীর স্বস্তি, হকারদের উদ্বেগ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একই পরিবারে নিহত ৪

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা