Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

কোনো শক্তিই হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য খর্ব করতে পারবে না

প্রতিবেদক
admin
April 11, 2026 12:40 pm

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত কৌশলগত জলপথ হরমুজ প্রণালি। এটি ইরানের জন্য শুধু ভৌগলিক পথ বা বিশ্ব মানচিত্রের একটি নৌপথ নয়; এটি এমন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ, যা একদিকে বৈশ্বিক জ্বালানি অর্থনীতির স্পন্দন, অন্যদিকে ইরানের জন্য একটি শক্তিশালী হাতিয়ার— যার মাধ্যমে পারস্য উপসাগর ও বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য মৌলিকভাবে বদলে দেওয়া সম্ভব।

ইরান কেবল এই প্রণালিকে রক্ষা বা নজরদারিই করতে চায় না; বরং স্বল্পমেয়াদে প্রতিপক্ষের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তাদের পিছু হটতে, আলোচনায় বসতে বা ইরানের শর্ত মেনে নিতে বাধ্য করা এবং দীর্ঘমেয়াদে এই নিয়ন্ত্রণকে স্থায়ী ও অশেষ কৌশলগত সুবিধায় রূপান্তর করতে চায়।

বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ সামুদ্রিক তেল পরিবহন এই প্রণালির ওপর নির্ভরশীল। তাই এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের একচ্ছত্র কর্তৃত্বের মধ্যে রয়েছে— নৌ চলাচল নিয়ন্ত্রণ, টোল আদায়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠন।ভৌগোলিকভাবে, হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ২১ নটিক্যাল মাইল (প্রায় ৩৯ কিলোমিটার)। এই সংকীর্ণতা এমন যে মূল নৌপথগুলো দুটি দুই-মাইল প্রশস্ত চলাচল করিডর এবং মাঝখানে দুই-মাইল বাফার; সবই ইরান ও ওমানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে।

ইরানের উপকূলরেখা পারস্য উপসাগর ও ওমান সাগরজুড়ে ১,৬০০ কিলোমিটারের বেশি বিস্তৃত। এর সঙ্গে রয়েছে বহু কৌশলগত দ্বীপ, যা প্রাকৃতিক ঘাঁটি হিসেবে কাজ করে। ফলে প্রণালির উত্তর ও গুরুত্বপূর্ণ অংশে ইরানের পূর্ণ প্রভাব রয়েছে।

হরমুজ প্রণালি সুয়েজ খাল বা পানামা খালের মতো নয়, যেগুলো বিকল্প পথে এড়ানো যায়। হরমুজ প্রণালি একটি প্রাকৃতিক ও বাধ্যতামূলক পথ; যার মাধ্যমে তেল, এলএনজি ও রাসায়নিক পণ্য বৈশ্বিক বাজারে যায়। এর কোনো কার্যকর বিকল্প নেই।

এখানকার পাহাড়ি ভূপ্রকৃতি, পাথুরে উপকূল ও অগভীর পানির কারণে বিকল্প পথ বা নতুন খাল নির্মাণ প্রায় অসম্ভব বা অত্যন্ত ব্যয়বহুল। পৃথিবীর কোনো শক্তিই এই ভূগোলকে সামরিক শক্তি দিয়ে বদলাতে পারবে না।

আইনগতভাবে, হরমুজ প্রণালি জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস)-এর আওতায় পড়লেও এর ব্যাখ্যা অনেকাংশে ইরানের অবস্থান অনুযায়ী হয়েছে। প্রণালির প্রস্থ ২৪ নটিক্যাল মাইলের কম হওয়ায় এটি সম্পূর্ণ আন্তর্জাতিক জলসীমা নয়। এখানে ‘ট্রানজিট প্যাসেজ’ নয়, বরং ‘ইনোসেন্ট প্যাসেজ’ প্রযোজ্য।

ইরান মনে করে—কোনো জাহাজ চলাচল তার সার্বভৌমত্ব বা নিরাপত্তার ক্ষতি করলে তা বৈধ নয়। ফলে ইরান আইনগতভাবে নির্বাচিত ও শর্তাধীন নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এই বাস্তবতায় হরমুজ প্রণালি ইরানের জন্য এক ধরনের ‘অডুবো বিমানবাহী রণতরী’—যা রক্ষণাবেক্ষণে প্রায় কোনো খরচ নেই, কিন্তু কৌশলগত মূল্য অপরিসীম।

অর্থনৈতিকভাবে, এটি বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন প্রায় ২০.৯ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়; যা বৈশ্বিক ব্যবহারের ২০% এবং আমদানি-রপ্তানির ২৫-২৭%। এছাড়া বিশ্বের ২০% এলএনজি বিশেষত কাতার থেকে এই পথ দিয়ে পরিবাহিত হয়।

কিন্তু এর প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়। ইরান ইউরিয়ার অন্যতম বড় উৎপাদক। এই অঞ্চলে সরবরাহ ব্যাহত হলে ইউরিয়ার দাম ২৫-৩০% বেড়ে যায়, যা ভারত, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশসহ বহু দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলে। ফলে হরমুজ প্রণালি বৈশ্বিক খাদ্য সরবরাহেরও একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকেন্দ্র।

ইরানের জন্য এটি এক ধরনের ‘অর্থনৈতিক পারমাণবিক অস্ত্র’—যার মাধ্যমে যুদ্ধ ছাড়াই বৈশ্বিক অর্থনীতিকে চাপে ফেলা যায়। ইরান পুরোপুরি প্রণালি বন্ধ করতে চায় না; বরং বেছে বেছে নিয়ন্ত্রণ আরোপ করে—যেমন মিত্রদের জন্য উন্মুক্ত রাখা, শত্রুদের জন্য সীমাবদ্ধতা।

ইতিহাসে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যেমন সুয়েজ খাল জাতীয়করণ করে শক্তির ভারসাম্য বদলে দিয়েছিলেন, তেমনি ইরানও হরমুজ প্রণালিকে তার নিয়ন্ত্রণে এনে একই ধরনের কৌশলগত পরিবর্তন আনতে চায়।

ইরান টোল আদায়, বিকল্প মুদ্রা (ইউয়ান, রুবল, ক্রিপ্টোকারেন্সি) ব্যবহার এবং ডলার নির্ভরতা কমানোর মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাও বদলাতে চায়।

এই নিয়ন্ত্রণের ভিত্তি মূলত তিনটি। ভৌগলিক অবস্থান, যার কারণে ১,৬০০ কিমি উপকূল দখল করা প্রায় অসম্ভব; ইরানের সামরিক সক্ষমতা, যার মাধ্যমে মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে সহজেই নৌপথ অচল করা সম্ভব এবং কৌশলগত অস্ত্র; যেখানে ইরান প্রায়ই হুমকি দেয়, কিন্তু পুরোপুরি পথ বন্ধ করে না।

ইরান প্রমাণ করেছে—হুমকির শেষ ধাপে গিয়ে প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করা সম্ভব। ইরানের লক্ষ্য ধ্বংসাত্মক বন্ধ নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ—যেখানে টোল আদায়, নৌ চলাচল নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক নিয়ম পুনর্লিখন অন্তর্ভুক্ত।

এই প্রণালিতে ইরানের আধিপত্য ভূগোল, প্রযুক্তি এবং রাজনৈতিক দৃঢ়তার ওপর প্রতিষ্ঠিত; এটি একটি স্থায়ী বাস্তবতা, যা কোনো শক্তি সহজে পরিবর্তন করতে পারবে না।

সূত্র : প্রেস টিভি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন জামায়াত: আন্দালিব পার্থ

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অফিস

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের

নতুন ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

৮৮তম প্রতি আক্রমণইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ নিহত অন্তত ৩৪

অসচেতনতার সঙ্গে আইনের দুর্বল প্রয়োগ, কতটা নিরাপদ রেল?

লেবাননে হিজবুল্লাহর ৯০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের