Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
April 18, 2026 1:37 pm

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে তিনি উপস্থিত হন।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক।

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করা, তাদের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া এবং সরকারের দিকনির্দেশনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত রয়েছেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব বিষয়

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের বোর্ডে ২৪৭

দেশের ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি ইরানের

ইউক্রেনকে ১৪০ কোটি ইউরো দেবে ইউরোপ, কানাডা ১৪৪ কোটি ডলার