Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বিএনএসবি হাসপাতাল থেকে ডা. বাবলুকে অপসারণ, ড্যাবের কর্মবিরতির হুঁশিয়ারি

প্রতিবেদক
admin
April 18, 2026 2:44 pm

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলুকে মব সৃষ্টির মাধ্যমে পদত্যাগে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে চিকিৎসক সমাজ।

এ ঘটনায় আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যে তারা ডা. বাবলুকে পুনর্বহাল, মবের সাথে জড়িত স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ এবং হাসপাতালের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের তিন দফা দাবি জানিয়েছে। অন্যথায় পরদিন থেকে চিকিৎসকরা জরুরি সেবা ব্যতীত সব ধরনের চিকিৎসা থেকে কর্মবিরতি পালন করবে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বিএমএ ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গত ১৩ এপ্রিল খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তার সাথে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান ও মোল্লা সোহাগ হোসেন তাদের অনুসারীদের নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেন। তাদের সৃষ্ট মবের মুখে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নগরীর প্রবীণ চিকিৎসক, খুলনা বিএমএর সাবেক সভাপতি, খুলনা জেলা ড্যাবের সভাপতি ডা. রফিকুল হক বাবলু পদত্যাগে বাধ্য হন।

বক্তারা বলেন, বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে যেসকল অনিয়ম অব্যবস্থাপনা চালু ছিল, ডা. বাবলু দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন। এতে অনিয়ম কমে শৃঙ্খলা ফিরতে শুরু করে। ফলে অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের গাত্রদাহ সৃষ্টি হওয়ায় তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ড্যাব সভাপতি ডা. রফিকুল হক বাবলু। মহানগর ড্যাব সভাপতি ডা. মোস্তফা কামালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ড. মো. আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আযম, ডা. মো. ইনামুল কবির, ডা. এস এম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডা. এইচ এম কামরুজ্জামান, ডা. প্রদীপ দেবনাথ, ডা. হুমায়রা মুসলিমা বাবলী, অধ্যাপক ডা. মো. আবু সাঈদ, ডা. শহিদুজ্জামান বাবলু প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত