Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ইসরায়েল সারা বিশ্বে ঘৃণিত, স্বীকার করলেন ট্রাম্প

প্রতিবেদক
admin
April 19, 2026 5:51 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমর্থনে দেওয়া এক বার্তায় এ কথা স্বীকার করেছেন যে, ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তবে একই সাথে স্থানীয় সময় শনিবার রাতে ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘মহান মিত্র’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের প্রতি ঘৃণার কথা স্বীকার করে ট্রাম্প বলেন: “বিশ্বের জনগণ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”

ইসরায়েলের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প আবারও ওয়াশিংটনের অন্যান্য মিত্রদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনব্যাপী আগ্রাসনে, ন্যাটোসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেন ও স্পেনসহ ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়ার ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন এবং তাদেরকে “কাপুরুষ ও ভীরু” বলে আখ্যা দিয়েছেন।

সূত্র: পার্সটুডে।

সর্বশেষ - আন্তর্জাতিক