Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেই উ. কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রতিবেদক
admin
April 19, 2026 6:04 am

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা শুরু হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কিন্তু এমন পরিস্থিতিতেও থেমে নেই উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা পারমাণবিক শক্তিধর দেশটির সাম্প্রতিক ধারাবাহিক উৎক্ষেপণের সর্বশেষ সংযোজন।
রোববারের এই উৎক্ষেপণ সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার তালিকায় যুক্ত হলো, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী সকাল ৬টা ১০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরে নিক্ষেপ করা বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১৪০ কিলোমিটার (৮৬.৯ মাইল) পথ পাড়ি দিয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ সেগুলোর সঠিক বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছে বলেও জানানো হয়েছে।

সিউল বলছে, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দৃঢ় যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রাখছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামরিক হুমকি থেকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার সৈন্য মোতায়েন করেছে। পিয়ংইয়ংয়ের যেকোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জরুরি নিরাপত্তা বৈঠক করেছে।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা শুরু হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কিন্তু এমন পরিস্থিতিতেও থেমে নেই উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা পারমাণবিক শক্তিধর দেশটির সাম্প্রতিক ধারাবাহিক উৎক্ষেপণের সর্বশেষ সংযোজন।
রোববারের এই উৎক্ষেপণ সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার তালিকায় যুক্ত হলো, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী সকাল ৬টা ১০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরে নিক্ষেপ করা বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১৪০ কিলোমিটার (৮৬.৯ মাইল) পথ পাড়ি দিয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ সেগুলোর সঠিক বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছে বলেও জানানো হয়েছে।

সিউল বলছে, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দৃঢ় যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রাখছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামরিক হুমকি থেকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার সৈন্য মোতায়েন করেছে। পিয়ংইয়ংয়ের যেকোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জরুরি নিরাপত্তা বৈঠক করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

প্রটোকল ভেঙে মরদেহ দাফনে প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার খবরে তেলের দামে পতন

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নূরুন্নাহারকে পরিকল্পনা কমিশনে বদলি, নতুন নৌ সচিব জাকারিয়া

৮৮তম প্রতি আক্রমণইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কেরাণীগঞ্জে লাইটার কারখানার ভয়াবহ আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

কোনো শক্তিই হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য খর্ব করতে পারবে না