Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

আগে রাশিয়া-ওমান যাবেন আরাঘচি, দ্বিতীয় দফা বৈঠক সোমবার

প্রতিবেদক
admin
April 25, 2026 4:40 am

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে ওমান ও রাশিয়া সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই তিন দেশের উচ্চপদস্থ কূটনৈতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আরাঘচি।

এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।

দ্বিতীয় দফা আলোচনার জন্য শুক্রবার ( ২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে আরাঘচি যাত্রা শুরু করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।

অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিড জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক আগামী ২৭ এপ্রিল ইসলামাবাদ -এ অনুষ্ঠিত হতে পারে। এই সাংবাদিক বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
অ্যাক্সিওসের খবরে বলা হয়, মার্কিন ব্যবসায়ী জেরিড কুশনার এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকভ প্রথমে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সম্ভাব্য বৈঠকটি সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে পারে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন-এর তথ্য মতে, আরাকচি শনিবার (২৫ এপ্রিল) ও রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানি অংশীদারদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পাকিস্তানি এক সূত্র আরও জানিয়েছে, আরাঘচির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা মূল্যায়ন করা হবে।

আব্বাস আরাঘচির তিন দেশে সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমেইল বাকেই। ইরানের এসএনএন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এমন তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ২৪ এপ্রিল সন্ধ্যায় শুরু হওয়া এই সফরের আওতায় আরাঘচি ইসলামাবাদ, মাস্কট এবং মস্কো সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠক করা এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসী যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। পরে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। এই আলোচনা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কেএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত