Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

প্রতিবেদক
admin
April 25, 2026 1:47 pm

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটল না বাংলাদেশের। ২-১ ব্যবধানে হেরে গেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার লঙ্কান নারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি ও সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে।

মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন ৪ জন। তারা হলেন- ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন এবং তাজ নেহার।

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল, দ্বিতীয়টি ৩০ এপ্রিল এবং শেষ ম্যাচ ২ মে—সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। যদিও এর আগে ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল।
আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অনেক বড় মঞ্চ এই শ্রীলঙ্কা সিরিজ। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বিশ্বকাপের সেট আপ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়ারিয়া ফেরদৌস। স্ট্যান্ডবাই: ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজনেহার।

সর্বশেষ - আন্তর্জাতিক