Thursday , 16 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

প্রতিবেদক
admin
April 16, 2026 12:29 pm

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসচাপায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৬০ বছর বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যান ওই পথচারী। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্কিন পাইলট নিখোঁজ: ট্রাম্পের জন্য নতুন ঝুঁকি

পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

দ্য ওয়াল স্ট্রিট জার্নালইরানে ‘সীমিত পরিসরে’ হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের