Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

সাউদাম্পটনকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

প্রতিবেদক
admin
April 26, 2026 7:13 am

সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এতে করে সম্ভাবনা টিকিয়ে রেখেছে ঘরোয়া ট্রেবল জয়ের আশাও।

সব প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে চমক দেখায় সাউদাম্পটন। সেমিফাইনালেও সেই ধারাই ধরে রাখতে চেয়েছিল দলটি। ৭৯ মিনিটে ফিন আজাজ দূরপাল্লার দারুণ শটে গোল করেন, যা থামানোর সুযোগ ছিল না গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের। সেটিই ছিল ম্যাচের প্রথম গোল।
তবে সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে গোল হজমের ৩ মিনিট পরই সমতা ফেরান জেরেমি ডকু। তিনি বক্সের বাইরে থেকে ডান পায়ে নিয়ে বক্সের বাইরে থেকে শট নেন, যা জালে জড়িয়ে যায় জেমস ব্রির গায়ে লেগে ।

৮৭ মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে জয় নিশ্চিত করেন নিকো গঞ্জালেস। এই গোলে সিটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয়।
এর আগে চলতি মৌসুমে লিগ কাপ জেতা সিটি, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে।

আগামী ১৬ মে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিটি মুখোমুখি হবে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দলের।

সর্বশেষ - আইন-আদালত