Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
admin
April 28, 2026 11:36 am

হার দিয়ে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। স্বর্ণা আক্তার ছাড়া কেউই লড়াই করতে পারেননি বাংলাদেশের। ফলে ২৫ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে গেছে ১-০ ব্যবধানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেছেন স্বর্ণা আক্তার। ৪টি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। তবে জেতাতে পারেননি দলকে। ইনিংসের শেষ বলে হয়েছেন রানআউট।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। ১৬ রান করে জুরাইরিয়া সাজঘরে ফেরেন আতাপাত্তুর বলে স্টাম্পিং হয়ে। এরপর দলের বোর্ডে যখন ৪০ রান। তখন ১ ও ০ রান করে কাটা পড়েন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাদারা আউট করেন দুজনকেই।

ওপেনিংয়ে নামা দিলারা আক্তার লেগ বিফোরের ফাঁদে পড়েন অযোধ্যার বলে ২৩ রান করে। ৩৯ রানে প্রথম উইকেয়ট হারানো বাংলাদেশ ৪৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট। টিকে থেকে ২৬ বল খেললেও ১৬ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আতাপাত্তু।আরেকবার অযোধ্যা আঘাত হানলে ৬ রান করে কাটা পড়েন রাবেয়া খান। ৯৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ৬ রান করে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। শেষ উইকেট হিসেবে আউট হন একাই লড়াই চালিয়ে যাওয়া স্বর্ণা আক্তার।

শ্রীলঙ্কার হয়ে সমান দুটি করে উইকেট পেয়েছেন মাদারা, আতাপাত্তু ও অযোধ্যা।

এর আগ, সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা। লঙ্কানরা ৪ উইকেটে তোলে ১৬১ রান। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের মেয়েদের করতে হতো ১৬২।

এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ওপেনার হাসিনি পেরেরাকে ব্যক্তিগত ৭ রানেই ফেরান সুলতানা খাতুন। আরেক ওপেনার চামারি আতাপাত্তু ৩০ বলে ৩২ করে হন সুলতানার দ্বিতীয় শিকার।

এরপর ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন ইমেশা দুলানি আর হর্ষিতা সামারাবিক্রমা। ইনিংসের ৮ বল বাকি থাকতে আউট হন দুলানি। নাহিদা আক্তারের শিকার হওয়ার আগে ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রান করেন তিনি।

আর ইনিংসের একদম শেষ বলে মারুফা আক্তার তুলে নেন বিধ্বংসী ব্যাটিং করা সামারাবিক্রমাকে। ৩৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬১ রান করেন সামারা।সুলতানা ২৯ রানে ২টি আর মারুফা ও নাহিদা নেন একটি করে উইকেট।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মজুত করা ১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

চার ম্যাচ আগেই বায়ার্ন মিউনিখের শিরোপা-উৎসব

কোনো শক্তিই হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য খর্ব করতে পারবে না

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ইইউর কড়া বার্তা

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

অ্যারোসেন্টিনেলইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত