Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

আমরা মাথা নত করব না: হিজবুল্লাহ প্রধান

প্রতিবেদক
admin
April 27, 2026 12:42 pm

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, আমরা মাথা নত করব না। তার দল অস্ত্র ত্যাগ করবে না বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। নাইম কাসেম বলেন, ত্যাগ অনেক বড়, কিন্তু এগুলো মুক্তি ও জীবন রক্ষার মূল্য, যা আমাদের মহান লেবাননের জনগণ তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে বহন করেছে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল: মুক্তি ও গর্ব, অথবা দখল ও অপমান।

তিনি বলেন, আমরা লেবানন ও তার জনগণের জন্য আমাদের আত্মরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমরা মার্চের আগের অবস্থায় ফিরে যাব না; আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবিলা করব। শত্রু যা-ই হুমকি দিক না কেন, আমরা পিছু হটব না, আমরা মাথা নত করব না, আমরা পরাজিত হবো না।

কাসেম আরও বলেন যে তাদের শক্তি ‘অক্ষয়’ এবং তিনি অঙ্গীকার করেন যে, ইসরায়েল লেবাননে থাকতে পারবে না এবং আমাদের জনগণ অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে আমাদের দক্ষিণ সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত তাদের ভূমিতে ফিরে যাবে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করে লিখেছিলেন, বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে এবং সেখানে থাকলে তাদের জীবন বিপন্ন হতে পারে।
পরে আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কর্মী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ‌‌‘কামান ও বিমান হামলা’ চালিয়েছে। তারা আরও জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক আইডিএফ সৈন্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছে, যা সীমান্ত অতিক্রম করার আগেই ইসরায়েলি বিমানবাহিনী প্রতিহত করেছে।

গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে।

টিটিএন

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মোদীর উদ্বোধনের ঠিক আগের দিন ভয়াবহ আগুনের কবলে রাজস্থানের তেল শোধনাগার

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল সোসিয়েদাদের চতুর্থ শিরোপা

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

পাকিস্তানে অবতরণ করল ৬ মার্কিন সামরিক বিমান

ইরান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জন কেরি

শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

ইরান যুদ্ধ থামাতে একজোট ৪ মুসলিম দেশ, পাকিস্তানে বৈঠক

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ফের অবনমন লেস্টারের, সমর্থকদের তোপের মুখে হামজা চৌধুরীরা