Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

প্রতিবেদক
admin
April 28, 2026 7:06 am

ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের ‘এরন বিলে’ বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি। মঙ্গলবার সকালে ভারত সীমান্তের মনাই নদীতে পাহাড়ি ঢলের চাপ বাড়ায় হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী সড়ক ভেঙে এই পানি প্রবেশ করেছে।

স্থানীয় কৃষকরা জানান, এই হাওরে ৫ থেকে ৬টি গ্রামের কয়েকশ একর বোর ফসল রয়েছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে ফসল পানিতে তলিয়ে যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, ওখানে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মতো জমি ডুবেছে। ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক