Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

সামরিক গোপন কাজে এআই সরবরাহে চুক্তি করেছে গুগল-পেন্টাগন

প্রতিবেদক
admin
April 28, 2026 1:46 pm

কর্মীদের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড। এই চুক্তির মাধ্যমে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল সামরিক গোপন বা শ্রেণিবদ্ধ কাজের জন্য ব্যবহার করা যাবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইনফরমেশন।

একজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি অনুযায়ী পেন্টাগন যে কোনো বৈধ সরকারি উদ্দেশ্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে গুগল এখন ওপেন এআই এবং এক্সএআই-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে একই তালিকায় যুক্ত হলো।
এসব প্রতিষ্ঠান আগেই মার্কিন প্রশাসনের গোপন কাজে এআই সরবরাহের চুক্তি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোপন নেটওয়ার্কগুলো সাধারণত সংবেদনশীল কাজ যেমন সামরিক মিশন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

২০২৫ সালে বিভিন্ন এআই ল্যাবের সঙ্গে প্রায় ২০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে পেন্টাগন। এসব কোম্পানির মধ্যে অ্যানথ্রোপিক, ওপেনএআই এবং গুগোল রয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো প্রতিরক্ষা ক্ষেত্রে এআই ব্যবহারের স্বাধীনতা বজায় রাখা এবং প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সামরিক কাজ বাধাগ্রস্ত না হওয়া।
গুগলের শর্ত

চুক্তি অনুযায়ী, প্রয়োজনে গুগলকে সরকারের অনুরোধে তাদের এআই নিরাপত্তা সেটিংস ও ফিল্টার পরিবর্তনে সহায়তা করতে হবে। তবে দেশীয় গণ-নজরদারির জন্য ব্যবহার করা যাবে না। মানব নিয়ন্ত্রণ ছাড়া স্বয়ংক্রিয় অস্ত্র বা লক্ষ্য নির্ধারণে ব্যবহার করা যাবে না। তবে একই সঙ্গে বলা হয়েছে, সরকারকে তাদের অপারেশনাল সিদ্ধান্তে বাধা দেওয়ার কোনো অধিকার কোম্পানির থাকবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, এই চুক্তিটি গুগলের আগের বিদ্যমান চুক্তির একটি সংশোধনী। তবে গুগল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর আগে রয়টার্স জানিয়েছিল, পেন্টাগনর ওপেন এআই ও অ্যানথ্রোপিক-এর মতো শীর্ষ এআই কোম্পানিগুলোকে তাদের প্রযুক্তি গোপন নেটওয়ার্কে ব্যবহারের জন্য চাপ দিচ্ছিলো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত