Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মিললো ইয়াবা, গ্রেফতার ২

প্রতিবেদক
admin
March 28, 2026 12:45 pm

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সিএমপির ডিবি (বন্দর) বিভাগের একটি বিশেষ দল এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মিন্টু (৫০) ও মো. তোফাজ্জেল হোসেন (৫৫)। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি পুরোনো মাইক্রোবাস জব্দ করা হয়।

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা ক্রসিংয়ের কাছে এক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার মিন্টুর বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অফিস

ভূমধ্যসাগর ট্র্যাজেডি : ‘সাহান বেঁচে আছে’ পরিবারের দাবি

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

মেডিকেলে পড়ার স্বপ্ন আর সাজানো সংসার, সব কেড়ে নিল পদ্মা

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

বন্ধের দিন আর এস ফাহিমের শুটিং, যা জানালেন চিড়িয়াখানার পরিচালক

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট