Friday , 17 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

প্রতিবেদক
admin
April 17, 2026 4:34 am

লেবাননে যুদ্ধবিরতিকে শান্তির জন্য ‘ঐতিহাসিক’ সুযোগ বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও যুদ্ধবিরতির সময় দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে অস্বীকার করেছেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আক্রমণের আশঙ্কা থাকায় এবং ইসরাইলে গোলাবর্ষণ প্রতিরোধ করতে আমরা লেবাননে একটি বর্ধিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছি।’
তিনি আরো বলেন, ‘আমরা সেখানেই আছি এবং আমরা এখান থেকে যাচ্ছি না।’

ইসরাইলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার মূল দাবি হলো হিজবুল্লাহকে নির্মূল করা। এর আগে দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত দখল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

অন্যদিকে লেবানন ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত