Friday , 17 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

আরও এক প্রবাসী ফুটবলারের নাম ঘোষণা বাফুফের

প্রতিবেদক
admin
April 17, 2026 2:00 pm

আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে। এবার নতুন নাম হিসেবে যুক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। গত ফেব্রুয়ারিতে তার জন্মনিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট করা সময়ের ব্যাপার হলেও এ বছর তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ট্রেভর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। বাংলাদেশ দলের আক্রমণভাগের দুর্বলতা কাটাতে তাই তিনি হতে পারেন অন্যতম ভরসা।

নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘আমার এখনও মনে আছে ১২ ডিসেম্বর ট্রেভর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন থেকে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে। গত রাতেও তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে এবং আমরা তার সম্মতি নিয়ে ডিসেম্বর থেকে তার ডকুমেন্টেশনের কাজ শুরু করি। ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধন এবং যাদের যাদের প্রয়োজন, সকল জন্মনিবন্ধনগুলো আমরা তৈরি করি।’ট্রেভরের প্রয়োজনীয় নথিপত্র ও পাসপোর্ট তৈরির কাজ চলছে, যা আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। জাতীয় দলের জার্সিতে তার খেলা নিয়ে ফাহাদ করিম বলেন, ‘তার জন্য এই বছর খেলা খুবই কঠিন। পড়াশোনার প্রতি তার যে কমিটমেন্ট এবং এনসিএএ লিগ মানে ডি ওয়ান যেটাকে বলে, সেখানে সে নিয়মিত খেলে। বিশ্ববিদ্যালয় দলের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। তাই জুন উইন্ডোতে পাব না। সেপ্টেম্বর উইন্ডো বেশ কঠিন। নভেম্বর উইন্ডো নিয়ে একটু আশাবাদী। হয়তোবা নভেম্বরে সে আসতে পারে। তবে আগামী বছর অবশ্যই তাকে পাব।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ইরানের সঙ্গে আলোচনার পর শেহবাজ শরিফের বার্তা

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প

অবশেষে আলোচনায় রাজি ইসরায়েল, ‘প্রস্তুতিমূলক’ বৈঠক বলছে লেবানন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা, তেলের দাম ১০৩ ডলার ছাড়ালো

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

ইসলামাবাদে শান্তি আলোচনাট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স?

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব বিষয়

চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২