Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
admin
April 20, 2026 12:41 pm

আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ লেবাননে ওই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
মূলত গাজার মতো লেবাননেও বিতর্কিত সামরিক কৌশল প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিশ্লেষকরা বলছেন, এটি মূলত যুদ্ধবিরতির আড়ালে লেবাননের ভূমি দীর্ঘমেয়াদে দখল করে রাখার একটি সূক্ষ্ম কৌশল।
শনিবার (১৮ এপ্রিল) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ‘হলুদ রেখা’র দক্ষিণে অবস্থান করে তারা এমন ব্যক্তিদের শনাক্ত করেছে, যারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উত্তর দিক থেকে সেনাদের কাছে আসছিল এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করছিল। এই প্রথমবারের মতো লেবাননে এমন একটি সীমারেখার কথা প্রকাশ্যে উল্লেখ করলো ইসরায়েল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন জামায়াত: আন্দালিব পার্থ

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

অ্যারোসেন্টিনেলইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

সরকারি জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের বোর্ডে ২৪৭

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ময়মনসিংহে ১৪৪ ধারা জারি

মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের