Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ময়মনসিংহে ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
admin
April 19, 2026 12:03 pm

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

জারিকৃত আদেশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুজ্জামান রিয়াদ সরকারের ওপর হামলার প্রতিবাদে একই সময় ও একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক বা শব্দযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র এবং ৫ বা ততধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচলও নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞাপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেহ আদেশ অমান্য করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারার নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

মজুত করা ১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে ইরানিদের সমাবেশ

বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

দ্য ওয়াল স্ট্রিট জার্নালইরানে ‘সীমিত পরিসরে’ হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র