Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
admin
April 18, 2026 1:58 pm

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেইজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেইজ ও গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেইজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ জনগণকে এসব ভুয়া পেইজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের বোর্ডে ২৪৭

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

নতুন ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত

মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা

সারা দেশে বজ্রবৃষ্টির নতুন আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

পাকিস্তানে বৈঠক নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন জামায়াত: আন্দালিব পার্থ