Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

দর্শকদের সমস্যার কথা শুনবেন তামিম

প্রতিবেদক
admin
April 18, 2026 11:13 am

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কোনো সমস্যা হয় কি না, কিংবা তাদের সেবাদান কীভাবে আরও ভালো করা যায়, এ ব্যাপারে দেখভাল করবে বিসিবি। আর সমর্থকদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে ৫ থেকে ১০ জনের সঙ্গে বসে কথা বলবেন খোদ তামিম।

বিসিবির এক ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে, এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনো কথা বলি না বা বলার চেষ্টাও করি না।’ এই জায়গায় পরিবর্তন আনতে চান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।’

বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা। তাদের মূল্যায়নের জন্যই মূলত তামিমের এই উদ্যোগ। তিনি জানান, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত পানি, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থেকে নিয়ে সবকিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসঙ্গে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সঙ্গে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ, ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।’

শুধু তামিমই নন, প্রতিটি গ্যালারিতে বিসিবির দায়িত্বপ্রাপ্তরাও দেখাশোনা করবেন সমর্থক-দর্শকদের। তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জেনে জানাবেন বোর্ডকে। তামিম বলেন, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডম মানুষের সঙ্গে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি, এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

বিশ্বকাপে লজ্জার রেকর্ড: যে অতীত ভুলতে চায় ৫টি দেশ

গঙ্গা চুক্তিসহ সম্পর্কের রোডম্যাপ হবে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব বিষয়

সরকারি চাকরিতে কত শতাংশ কোটায় নিয়োগ, জানালেন প্রতিমন্ত্রী

যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

শ্রম বিল পাস২০ জনের সম্মতিতে ট্রেড ইউনিয়ন, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন

‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি