Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

বাংলাদেশের জার্সি হাতে নেইমার

প্রতিবেদক
admin
April 19, 2026 1:28 pm

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির হাত ধরে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তুলেছেন এই ক্যানারি তারকা।

শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন।

রোমেন সাংবাদিকদের জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতেই বেশি সক্রিয় তিনি। সান্তোসের অনুশীলন মাঠে গিয়ে মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন তিনি।
অনেকদিন ধরেই দেশে আসা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নেইমারের কাছে পৌঁছে দেন তিনি।

বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে আলোচিত হয়। সে কারণে বাংলাদেশ সম্পর্কে নেইমারের কিছুটা ধারণা রয়েছে বলেও জানান রোমেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং তিনি জানেন যে বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ময়মনসিংহে ১৪৪ ধারা জারি

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা

অবশেষে আলোচনায় রাজি ইসরায়েল, ‘প্রস্তুতিমূলক’ বৈঠক বলছে লেবানন

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা, ফরাসি সেনা নিহত

হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন