Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

আল-নাসরে রোনালদোর সঙ্গে জুটি গড়ার সম্ভাবনা সালাহর

প্রতিবেদক
admin
April 19, 2026 2:55 pm

মোহামেদ সালাহর লিভারপুল অধ্যায় যখন শেষের পথে, তখনই সামনে ভেসে উঠছে এক চমকপ্রদ জুটি গঠনের সম্ভাবনা। সৌদি আরবে ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে খেলতে পারেন ‘ইজিপশিয়ান কিং’। এমন গুঞ্জনই চাউর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
লিভারপুলের হয়ে প্রায় এক দশকের রাজত্ব শেষে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সালাহ। আর এই সুযোগে তাকে দলে ভেড়াতে ঝাঁপিয়ে পড়েছে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আল-নাসর, যারা ইতোমধ্যেই রোনালদোকে দলে নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

সালাহ-রোনালদো জুটি, ভাবনাটাই রোমাঞ্চ জাগায় ফুটবল ভক্তদের। তবে বিষয়টি এত সহজও নয়। দুজনেই নিজ নিজ দলের কেন্দ্রবিন্দু, ফলে একই দলে তাদের ভূমিকা ও প্রভাব নিয়ে কিছু প্রশ্ন থাকছেই। তবুও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এই ট্রান্সফারকে শুধু ফুটবল নয়, বরং একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবেই দেখছে। যা মধ্যপ্রাচ্যে খেলাটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

অবশ্য এই দৌড়ে একা নয় আল-নাসর। দীর্ঘদিন ধরেই সালাহকে পেতে আগ্রহী আল-ইত্তেহাদ আবারও চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আল-আহলি ও আল-হিলালও নজর রাখছে পরিস্থিতির ওপর। চমক হিসেবে উঠে এসেছে আল-কাদসিয়াহর নামও, যেখানে কোচ হিসেবে আছেন সাবেক লিভারপুল বস ব্রেন্ডন রজার্স।

অন্যদিকে, অ্যানফিল্ডে শুরু হয়ে গেছে ‘সালাহ-পরবর্তী’ যুগের প্রস্তুতি। লিভারপুল কোচ আর্নে স্লট স্বীকার করেছেন, সালাহর মতো একজন খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। ২৫৬ গোল ও আটটি বড় শিরোপা, এই পরিসংখ্যানই বলে দেয়, ক্লাবটির ইতিহাসে কতটা গভীর ছাপ রেখে যাচ্ছেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক