Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি

প্রতিবেদক
admin
April 20, 2026 5:17 am

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দল ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনালকে। আর তাতেই লিগ শিরোপার লড়াইটা দারুণভাবেই জমে উঠল।

পার্থক্যটা গড়ে দিলেন আর্লিং হালান্ডই। তার গোলে চড়ে ম্যানচেস্টার সিটি এখন দেখছে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন। আর্সেনালের জন্য সঠিক অভিব্যক্তি কেমন তা গানার ভক্তরাই ভালো বলতে পারবেন। আজ সিটির কাছে ২-১ গোলের হার তাদের সিংহাসন শুধু নড়বড়েই করে দেয়নি ধূলিস্যাৎ করছে শিরোপা স্বপ্নও।

নিজেদের ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৬ মিনিটেই রায়ান চেরকির গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। তবে সেই আনন্দ দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার মারাত্মক ভুলে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পায় আর্সেনাল। সেই ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি কাই হাভার্টজ। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন আর্লিং হালান্ড। ৬৫ মিনিটে তার করা জয়সূচক গোলটি সিটির ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঠিকই। কিন্তু তা হতে পারে আর মাত্র ক্ষণিকের জন্য। কারণ বুধবার বার্নলিকে হারালেই শীর্ষে উঠে যাবে সিটি। তখন হতাশায় পুড়বে আর্সেনাল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি ইরানের

অটোরিকশায় পড়ে ছিল ২২০ লিটার পেট্রোল, খোঁজ মিললো না মালিকের

সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে ইরানিদের সমাবেশ

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ময়মনসিংহে ১৪৪ ধারা জারি

ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল আগুনে পুড়ে ছাই

নিরাপদে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দ্রুত বন্ধে পুতিন-এরদোয়ানের ফোনালাপ

গুলিস্তান হকারমুক্ত: নগরবাসীর স্বস্তি, হকারদের উদ্বেগ