Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

প্রতিবেদক
admin
April 1, 2026 5:21 am

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি ও শুল্ক কর কাঠামো যৌক্তিক করা হবে।মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে ছোট পরিসরে উত্তরাধিকার কর পদ্ধতি চালু করা হবে। আগামী ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তের জন্য আয়কর পাঁচ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হবে।মো. আব্দুর রহমান খান বলেন, ২০১৪ সালের টিআইএন ছিল ১৪ লাখের মতো। কিছু কাজে টিআইএন কম্পালসারি করার কারণে গত এক দশকে টিআইএন বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কারণে আয়কর রিটার্ন দাখিলে গতি এসেছে। আগামী বছরগুলোয় এ হার আরও বাড়বে।

তিনি আরও বলেন, প্রথম প্রান্তিকে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের প্রণোদনা দেওয়া হবে। যারা দ্বিতীয় কোয়ার্টারে দেবেন তাদের নিয়মিত করদাতা হিসেবে গণ্য করা হবে। আর যারা তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আয়কর রিটার্ন দেবেন তাদের জন্য বাড়তি কর দেওয়ার বিধান করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মিললো ইয়াবা, গ্রেফতার ২

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

যুদ্ধে যোগ দিল হুথি, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে