Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

আগামী বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী

প্রতিবেদক
admin
April 1, 2026 10:31 am

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ—এই তিন সংকটে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। এর ওপর সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে বাজেট প্রণয়নে সরকারের ওপর চাপ বাড়ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার এমন বাজেট প্রণয়ন করতে চায় যেখানে রাজস্ব আহরণ বাড়বে, একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়। আগামী বাজেট সামনে রেখে দিকনির্দেশনা দিতে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডে যান তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে লক্ষ্য করেই বাজেট প্রণয়ন করা হবে। উন্নয়ন এগিয়ে নিতে ইশতেহার অনুযায়ী সম্পদের জোগান নিশ্চিত করতে হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি ব্যয় এবং জ্বালানি আমদানিতে দ্বিগুণ খরচ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার টাকা ছাপাতে চায় না এবং ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যেতে চায়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

থানায় ঢুকে জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা আর কত?

নির্মাণাধীন পাওয়ার গ্রিডে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান শেষ, তদন্ত শুরু

পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি

বাংলাদেশসহ ৬ দেশকে বড় সুখবর দিল ইরান

মেডিকেলে পড়ার স্বপ্ন আর সাজানো সংসার, সব কেড়ে নিল পদ্মা