দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে ক্লাস চালু রাখার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফে জাহান পুর্নিমা আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রিটটি দায়ের করেন।
দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে ক্লাস চালু রাখার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফে জাহান পুর্নিমা আজ বৃহস্পতিবার রিটটি দায়ের করেন।
রিটে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দেওয়ার আবেদন করা হয়েছে। এছাড়া হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না– তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে।
বিবাদীদের অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ এবং এ জন্য টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা নির্দেশনা চাওয়া হয়েছে।এর আগে গতকাল স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকা দেওয়ার ব্যবস্থা করতে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক আইনজীবী।
















