Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

ইউক্রেনকে ১৪০ কোটি ইউরো দেবে ইউরোপ, কানাডা ১৪৪ কোটি ডলার

প্রতিবেদক
admin
April 2, 2026 5:58 am

খুব শিগগির রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে অর্জিত আয় হিসেবে ইউক্রেনকে ১৪o কোটি ইউরো প্রদান করা হবে। ইউরোপীয় কমিশন বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের জ্বালানি খাত পুনর্গঠনে ২০ মিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১৪৪ কোটি মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিচ্ছে কানাডা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউক্রেন এনার্জি সাপোর্ট ফান্ডে কানাডার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন সংস্থাটি জানায়, গতকাল ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্থগিত (ফ্রোজেন) সম্পদ থেকে উৎপন্ন সুদের অর্থ হিসেবে ১৪০ কোটি ইউরো পেয়েছে। এই অর্থ মূলত নগদ ব্যালান্সের ওপর অর্জিত ‘উইন্ডফল প্রফিট’।

ইউরোপীয় কমিশন জানায়, এই অর্থ ইউক্রেন রাষ্ট্রের কার্যক্রম সচল রাখা, জরুরি জনসেবা বজায় রাখা এবং দেশটির সামরিক বাহিনীকে সহায়তায় ব্যয় করা হবে।উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিপুল সম্পদ জব্দ করে, যার ওপর অর্জিত সুদ এখন ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।

সর্বশেষ - চাকরি