Friday , 3 April 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: পানি ও তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
admin
April 3, 2026 12:11 pm

কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় একটি তেল ও পানিশোধন (ডেসালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ৩৫তম দিনে উপসাগরীয় দেশগুলোতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগেই প্ল্যান্টটিতে হামলা হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।এর কয়েক ঘণ্টা আগে মিনা আল- আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, এতে শোধনাগারের কয়েকটি কার্যক্রম ইউনিটে আগুন ধরে যায়, তবে কোনো কর্মী আহত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা ও ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে এবং পরিবেশ বিশেষজ্ঞরা বাতাসের মান পর্যবেক্ষণ করছেন।এটি এই শোধনাগারে তৃতীয়বারের মতো হামলা এবং পুরো দেশে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শোধনাগার এবং স্থানীয় জ্বালানি চাহিদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভৌগোলিক অবস্থানের কারণে কুয়েত ইরানের খুব কাছাকাছি—মাত্র প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে—যা এটিকে হামলার জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলেও তিনি উল্লেখ করেন।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেইউএনএ সতর্ক করে জানায়, কুয়েতে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। দেশজুড়ে আকাশে বিস্ফোরণ ও সাইরেন শোনা গেছে, যা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় ঘটেছে বলে জানানো হয়।

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো পানিশোধিত পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত ৩০ মার্চ কুয়েতের একটি বিদ্যুৎ ও পানিশোধন প্ল্যান্টে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হন।

তবে ইরান এসব হামলার দায় অস্বীকার করেছে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

৮৮তম প্রতি আক্রমণইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ভূমধ্যসাগর ট্র্যাজেডি : ‘সাহান বেঁচে আছে’ পরিবারের দাবি

পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, চালু হচ্ছে ইলেকট্রিক বাস

নতুন ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত

সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন জামায়াত: আন্দালিব পার্থ

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অফিস