Friday , 3 April 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

প্রতিবেদক
admin
April 3, 2026 11:06 am

ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার কথাও তুলে ধরেছে তারা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।ইরানের দাবি, গত ১২ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিমান যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পাইলটের পরিণতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানানো হয়।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতাসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়েছে।এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত